• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

উত্তরায় নির্মাণাধীন ভবনে বোমা, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে বোমা রয়েছে এমন খবর পেয়ে একটি নির্মাণাধীন বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা রয়েছে এমন খবরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বাড়িটির চারপাশে অবস্থান নিয়েছেন। আর ভেতরে ঢুকে বোমা নিস্ক্রিয়করণে কাজ করছে পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে খবর পেয়ে কাজ শুরু করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিস্তারিত এখন বলতে পারছি না। ডিসপোজাল ইউনিট ও ডিবির টিম কাজ করছে।’

ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম বলেন, ‘বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমার সন্ধান পেয়েছি। বম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। নির্মাণাধীন এই ভবনে কারা, কী উদ্দেশ্যে বোমা মজুদ করেছে তা তদন্ত করা হচ্ছে।’

এর আগে ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে ভোট গ্রহণের দিন ওই এলাকায় চারটি বোমা বিস্ফোরিত হয়েছিল। ওই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন