• সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

২৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় বাসের ধাক্কায় নাসরিন আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিপন (২৫) নামে এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস এ তথ‌্য নিশ্চিত করেছেন।

ঘটনার পর গুরুতর অবস্থায় নাসরিন আক্তারকে ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসরিন আক্তার স্বামী মো. সিদ্দিক, এক ছেলে ও এক মেয়েসহ সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায় থাকতেন। তিনি কুমিল্লার মুরাদ নগর উপজেলার ধনপতিখোলা গ্রামের মোস্তফা মিয়ার মেয়ে।

উপ-পরিদর্শক মো. আব্বাস বলেন, ‘সন্ধ্যায় চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটের সামনে রাস্তা পার হওয়ার সময় তিশা পরিবহনের একটি বাস গৃহবধূ নাসরিনকে ধাক্কা দেয়। সেসময় বাসটি একটি মোটরসাইকেলকেও ধাক্কা দিলে মোটরসাইকেল চালক আহত হন। খবর পেয়ে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসরিনকে মৃত ঘোষণা করেন।’

এছাড়া মোটরসাইকেল চালক শিপন মাথায় ও পায়ে আঘাত পেয়েছেন। তাকে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন