• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার

পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রায় পৌনে তিনশ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগের মামলায় বিদেশে পালিয়ে থাকা প্রশান্ত কুমার (পিকে) হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এ ইমরুল কায়েশ এই আদেশ দেন।

বুধবার (২ ডিসেম্বর) দুদক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানান। তিনি বলেন, গত ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদক উপ-পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন পিকে হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মৌখিকভাবে পরোয়ানার আদেশ হয়। সেই আদেশ প্রস্তুত হওয়ায় বুধবার (২ ডিসেম্বর) তা স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।

১৮ নভেম্বর একটি জাতীয় দৈনিকে ‘পি কে হালদারকে ধরতে ইন্টারপোলের সহায়তা চাইবে দুদক’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে গত ১৯ নভেম্বর পিকে হারলদারকে বিদেশ থেকে ফেরাতে এবং গ্রেপ্তার করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে স্বপ্রণোদিত আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। এ বিষয়ে আগামী ৮ ডিসেম্বর আদেশের দিন ধার্য রয়েছে।  এর মধ্যেই পরোয়ানার এই আদেশ আসলো।

কানাডায় অবস্থানকারী পিকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকা, ফার্স্ট ফাইন্যান্স থেকে দুই হাজার ২০০ কোটি টাকা, পিপলস লিজিং থেকে তিন হাজার কোটি টাকা এবং রিলায়েন্স ফাইন্যান্স থেকে আড়াই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।

গত বছর দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ ক্যাসিনো মালিকদের সম্পদের তদন্ত শুরু করলে পিকে হালদারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠে আসে। চলতি বছর ৮ জানুয়ারি দুদক অজ্ঞাত সূত্র থেকে প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন