• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে নোবিপ্রবির সাবেক উপাচার্যসহ পাঁচজনকে দুদকের তলব যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে মেহেরুল্লাহনগর স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ দাবি যশোরে শীর্ষ সন্ত্রাসী ও সাবেক ছাত্রলীগ নেতা ‘দাঁতাল বাবু’ সহযোগীসহ গ্রেপ্তার ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

একনেক সভায় প্রকল্প পরিচালককে খুঁজে পাননি প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এক প্রকল্প পরিচালকের খোঁজ করেও তাকে পাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ সভা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান।

তিনি জানান, আজকের একনেক সভায় ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ’ প্রকল্পের মেয়াদ ও ব‌্যয় বাড়ানো হয়। ২০১৮ জানুয়ারি থেকে চলমান এ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৬৮ কোটি ৭১ লাখ টাকা। এখন তা বাড়িয়ে ১০৯ কোটি ৯১ লাখ টাকা করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে প্রকল্প পরিচালকের খোঁজ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানতে চান, প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার কারণ কী? তবে প্রকল্প পরিচালক সভায় উপস্থিত ছিলেন না।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিন। সব প্রকল্পে এরকম দেরি হয় কেন? এটা কম টাকার প্রকল্প। এতে তো এতদিন লাগার কথা না। যখন প্রকল্পটি শেষ হওয়ার কথা, তখন আরও দুই বছর মেয়াদ বাড়াচ্ছেন কেন? ৬৮ কোটির টাকার প্রকল্পকে এখন ১০৯ কোটি বানালেন। এটা গিয়ে পর্যালোচনা করুন। প্রকল্প পরিচালকদের ডাকুন। সব প্রকল্প যেন যথাসময়ে শেষ হয়, সে ব্যবস্থা নিন।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন