• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

সন্ধ্যার পর হাতিরঝিলে প্রবেশ নিষেধ

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০

৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির কারণে এবারের থার্টিফার্স্ট নাইট উদযাপন বিরত রাখতে বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরই হাতিরঝিলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এটি বলবৎ থাকবে শনিবার (১ জানুয়ারি) ভোর পর্যন্ত।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ জানান, হাতিরঝিলে প্রবেশের সব কয়টি পদ সন্ধ্যার পরপরই বন্ধ করে দেওয়া হবে। যানবাহনে পাশাপাশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

তিনি জানান, হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। করোনা ভাইরাসের প্রতিরোধের কারণে ডিএমপি থেকে নির্দেশনা আগেই পেয়েছি। সেই নির্দেশনা মোতাবেক হাতিরঝিলের সব কয়টি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হবে।

বাড্ডা থানার ওসি পারভেজ ইসলাম জানান, আমাদের পুলিশ গুদারাঘাটে অবস্থান নেবে সেখান থেকে কেউ যেন হাতিরঝিলে ঢুকতে না পারে।

প্রসঙ্গত, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছিল, করোনার কারণে রাজধানীর কোথাও থার্টিফার্স্ট নাইট উদযাপন হবে না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন