ঢাকা   ১২:৫৯:৩৫ এএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নভেম্বরে ঢাকায় আসছেন জাতিসংঘের প্রতিনিধি জাতিসংঘ মানবাধিকার পরিষদের উপদেষ্টা হলেন সুফিউর রহমান এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী ড্রেনেজ ছাড়া আর রাস্তা নয়, তিন বছরে রাস্তা নষ্ট হলে ঠিক করবেন ঠিকাদার রোহিঙ্গারা অধিকার চায়, দান নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ বিনামূল্যের পাঠ্যবইয়ে ২৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের অভিযোগে দুদকের অভিযান আয় কমলেও সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি, বিপাকে নিম্ন আয়ের মানুষ কুমিল্লায় ‘খ’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ওসি মেঘনা থানার শহীদুল ইসলাম

মেঘনায় অভ্যন্তরীণ রুটের গণপরিবহনে ভাড়ার তালিকা টানানোর সিদ্ধান্ত।

Reporter Name
  • Update Time : Thursday, February 18, 2021,
  • 269 Time View

১৮ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি  :কুমিল্লার মেঘনা উপজেলার অভ্যন্তরীণ রুটে চলাচলরত গণপরিবহনে ভাড়ার তালিকা টানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার উপজেলা কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রশাসন কর্তৃক নির্ধারিত ভাড়া বাস্তবায়নের লক্ষ্যে মেঘনা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব সিকদার এ বিষয়ে প্রস্তাব করলে কমিটির নীতিনির্ধারকরা এ সিদ্ধান্ত নেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, সহকারী কমিশনার ভুমি কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, প্রমুখ। উল্লেখ্য উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পর জনস্বার্থে অতিরিক্ত ভাড়া কমানোর জন্য জনগণের দাবি উঠলে ভাড়া নির্ধারণের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি বিআর টিএ, ভাড়ার হার ও আশপাশের উপজেলার ভাড়া বিচার বিশ্লেষণ করে অভ্যন্তরীণ রুটে চলাচলরত সিএনজি,অটোরিকশার মালিক, শ্রমিকদের সমন্বয়ে গণপরিবহনে কোন রুটে কত ভাড়া তার একটি তালিকা প্রনয়ণ করে প্রশাসন কর্তৃক প্রকাশিত হলেও অধ্যবধি তা বাস্তবায়ন না হওয়ায় আজ এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি