• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার সোনারগাঁওয়ে পিস্তল ও গুলিসহ দুষ্কৃতিকারী গ্রেপ্তার

জাতীয় প্রেসক্লাব অভ্যন্তরে পুলিশি হামলায় বিএফইউজে-ডিইউজে নেতৃবৃন্দের নিন্দা

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

২৮ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক :

প্রেস বিজ্ঞপ্তি◾

জাতীয় প্রেসক্লাব অভ্যন্তরে ঢুকে পুলিশের ন্যক্কারজনক হামলা ও নির্বিচারে লাঠিপেটার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দ।
বিএফইউজে সভাপতি এম. আবদুল্লাহ ও মহাসচিব নূরুল আমিন রোকন এবং ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম রোববার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, আজকের ঘটনায় আবার প্রমাণ হলো দেশ এখন পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। পেশী শক্তি দিয়ে এ সরকার গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করতে চাইছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেসক্লাব ‘গণতন্ত্র স্কোয়ার’ হিসেবে পরিচিত। অধিকার আদায়ে সংগ্রামী কিংবা ক্ষুব্ধ মানুষ দাবি আদায়ে অথবা প্রতিবাদ-সমাবেশ করতে জাতীয় প্রেসক্লাবকে বেছে নেন। তাছাড়া সভা-সমাবেশ গণতান্ত্রিক অধিকার। অথচ একটি ছাত্র সংগঠনের সমাবেশ জমায়েতের আগেই বিনা উস্কানিতে লাঠিপেটা করে সেটি পন্ড করে দেয়া হয়েছে। এ সময় পুলিশের হামলা থেকে রক্ষা পেতে অনেকে জাতীয় প্রেসক্লাবে আশ্রয় নেন। কিন্তু পুলিশ জাতীয় প্রেসক্লাব অভ্যন্তরে মূল ভবন পর্যন্ত ঢুকে সেখানে নির্বিচারে লাঠিপেটা এবং কাঁদানে গ্যাস সেল ও গুলি ছুড়েছে। পুলিশি হামলা থেকে কর্তব্যরত সাংবাদিক, প্রেসক্লাব কর্মচারী এবং আগত সাধারণ মানুষও রেহাই পাননি। পুলিশের এহেন ন্যক্কারজনক হামলা স্বৈর শাসনামলকেও হার মানিয়েছে।
নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দায়ী পুলিশ কর্মকর্তাদের বিচার দাবি করেছেন।

 

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন