• বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টাঙ্গাইলে রাতের আধারে দশম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১

২৮ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে রাতের অন্ধকারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ ফ্রেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার কোকডহরা ইউনিয়নের দত্ত গ্রামের প্রবাসী আনোয়ার হোসেনের মেয়ে স্কুলছাত্রী আশা আক্তারকে মোবাইল ফোনে ঘর থেকে বাড়ীর বাহিরে ডেকে নিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে মারা যায় সে। তবে কে বা কারা হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেননি স্বজন ও এলাকাবাসী।

উপজেলার কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, এমন ঘটনা মেনে নেয়া যায় না।তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

এদিকে, হত্যা রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। তিনি আরো জানান, নিহত আশা আক্তারের মা সুফিয়া বেগম বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আশা আক্তার উপজেলার বল্লা করোনেশন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্রী ছিলো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন