• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নিজস্ব সংবাদ দাতা / ১৭৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১

৩ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা  টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, পরিচালিত হয়।
বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় এর সহকারী পরিচালক, আসিফ আল আজাদ এর নেতৃত্বে গতকাল মঙ্গলবার গজারিয়া উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক (গজারিয়া অংশ) এর তিনটি হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। চড়ুই ভাতি হাইওয়ে রেস্তোরা, জে এম আই রেস্টুরেন্ট ও মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে অভিযানে দেখা যায় রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে, একই ফ্রিজে কাঁচা মাছ মাংস ও রান্না করা খাবার সংরক্ষণ করা হচ্ছে, ডাস্টবিন রান্না ঘরে উন্মুক্ত ভাবে রাখা হচ্ছে। এছাড়া মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেতে বিভিন্ন খাবারে ননফুডগ্রেড রং ব্যবহার করতে দেখা যায়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুয়ায়ী চড়ুই ভাতি হাইওয়ে রেস্তোরাকে ১৫০০০/- (পনের হাজার)টাকা, জে এম আই রেস্টুরেন্টকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ও মেঘনা ভিলেজ হাইওয়ে ক্যাফেকে ৩৫০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। তিনটি রেস্টুরেন্টকে মোট ১০০০০০/-(এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।
বাজার অভিযানের সহযোগীতা করেন মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলার স্যানেটারী ইন্সপেক্টর, ফারহানা খান, অভিযানে নিরাপত্তা বিধানে গজারিয়া থানা পুলিশের একটি টিম নিয়োজিত ছিল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জানা যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন