ঢাকা   ১২:১৩:০৩ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

Reporter Name
  • Update Time : Saturday, March 13, 2021,
  • 198 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৩ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ

 

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নজরুল ইসলাম (৫০) নিহত হয়েছে।

নিহত নজরুল সদর উপজেলার মগড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ছোট বাসালিয়া গ্রামের ইনছান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (১৩ মার্চ) আনুষ্ঠানিক বেলা ১২ টার দিকে মোটরসাইকেল যোগে ইউপি সদস্য নজরুল তার গ্রামের বাড়ির উদ্দেশ্য যাচ্ছিলেন,পথিমধ্যে সদর উপজেলার গালা ইউনিয়নের বিল মাগুড়াটা মনতলা এলাকায় পৌছলে অপর মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের আরও দুই আরোহী।আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সদর হাসপাতালের দায়িত্বরত ইনচার্জ এএসআই নবীন বলেন,ময়নাতদন্তের জন্য নিহতের লাশ টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি