• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

সুদের টাকা না পেয়ে গাছের সাথে বেঁধে নারীকে নির্যাতন !

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

১৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

সুদের টাকা না দেয়ায় নারীকে গাছে বেঁধে নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ঘটনাটি পুলিশের নজরে আসে। পুলিশ তাৎক্ষণিক ওই এলাকায় অভিযান চালিয়ে নির্যাতকারীর পিতা জহির আহমদকে আটক করে।

মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাদা গ্রামের মোরাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

বরইতলী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নিয়াজুল ইসলাম বাদল বলেন, কয়েক মাস আগে নুর আয়েশা তার স্বামীর চিকিৎসার জন্য টিউওয়েবল মিস্ত্রি শওকত ওসমানের কাছ থেকে চার হাজার টাকা সুদের উপর ধার নেয়। ইতোমধ্যে নুর আয়েশা সুদ ও আসলসহ ৮ হাজার টাকা পরিশোধও করে।

মঙ্গলবার দুপুরের শওকত ওসমান ওই নারী বাড়িতে গিয়ে আরো দুই হাজার টাকা দাবি করে। কিন্তু নুর আয়েশা ওই টাকা বৃহস্পতিবার দেয়ার প্রতিশ্রুতি দিলে তা মানতে নারাজ শওকত ওসমান। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শওকত ওসমান গৃহবধূ নুর আয়েশাকে একটি গাছের সাথে শাড়ি দিয়ে বেঁধে মারধর ও অমানবিক নির্যাতন করে। একপর্যায়ে শওকত ওই নারীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল আহমদ সিকদার বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকার লোকজনের সাথে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি সাহেবকে জানানো হয়েছে। আমি এঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্ত শওকতকে না পাওয়ায় তার বাবা জহির আহমদকে জিজ্ঞাসাবাদের জন্য থানা নিয়ে আসা হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন