ঢাকা   ০৯:১৪:৪১ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে লকডাউন না মানায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Reporter Name
  • Update Time : Monday, April 5, 2021,
  • 224 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৫ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি.
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সারা দেশে লকডাউন শুরু হলেও শেরপুরে তেমন একটা প্রভাব পড়েনি বললেই চলে। সপ্তাহব্যাপী লকডাউনের প্রথম দিনে আজ সোমবার (৫ এপ্রিল) সকালে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই মানুষের ভিড় দেখা গেছে জেলা শহর ছাড়াও উপজেলার রাস্তাঘাটে ও দোকানপাটে।
গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা থাকায় বিপাকে পড়েছেন কর্মস্থলমুখী অসংখ্য যাত্রী। সামাজিক দূরত্ব মেনে চলা হচ্ছে না অনেক ক্ষেত্রেই। লকডাউন কার্যকর করতে রোববার থেকে জেলা ও উপজেলা প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও মাইকে প্রচারনা চালাচ্ছেন। মাঠে কাজ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেটগন। সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে পুলিশের কড়া নজরদারি।
লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা না মানায় শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান ৪ দোকানদারসহ মাস্ক না পড়ায় একজনকে ৩২শ টাকা, সহকারি কমিশনার (ভূমি) কাওছার আহম্মেদ ৬ দোকানদারকে ২২শ টাকা জরিমানা করেছেন। ট্রাফিক বিভাগও ৬টি বাস ও একটি মাইক্রোবাসকে জরিমানা করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে রিকশা, সিএনজি ও মোটরসাইকেলের সংখ্যা। এ ছাড়া রাস্তাঘাটে জনসমাগমও দেখা গেছে। জেলা এবং উপজেলা শহর সর্বত্রই চিত্রটা প্রায় একইরকম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি