• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

চট্টগ্রামে ‘মাদকবাহী’ মাইক্রোবাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুন, ২০২১

১১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে ‘মাদকবাহী’ বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় নগরের চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী সালাহ উদ্দীন (৩৮) নিহত হয়েছেন। মাইক্রোবাসটিতে মাদক বহন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. মাসুম (২৬) নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। নিহত এএসআইয়ের বাড়ি লক্ষীপুর সদর উপজেলার দক্ষিণ জয়পুর এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমির হোসেন।

তিনি বলেন, ভোররাতে এএসআই কাজী সালাহ উদ্দীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দায়িত্ব পালন করছিলেন। একটি মাইক্রোবাসে করে মাদকদ্রব্য নেয়া হচ্ছে- গোপন সূত্রে এমন খবর পেয়ে তিনি ওই মাইক্রোবাসকে থামানোর সঙ্কেত দেন। কিন্তু গাড়িটি না থামিয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের ধাক্কা দিলে ঘটনাস্থলে কাজী সালাউদ্দিন নিহত হন। এ ঘটনায় মো. মাসুম নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এসআই মো. আমির আরো বলেন, ঘটনার পর মাইক্রোবাসটিকে জব্দ করা সম্ভব হলেও অভিযুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন