• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

কারাগারে ‌‘ইয়াবা’ দিতে গিয়ে যুবক গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ গাজীপুর জেলা কারাগারে বন্দি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে ‘ইয়াবা’ ট্যাবলেট সরবরাহ করতে গিয়ে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার সজিব হোসেন (৩৫) গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। গাজীপুর জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ বলেন, রোববার বিকেলে কারাগারের সামনে থাকা কারা ক্যানটিনে ওই বন্দিকে কাপড় সরবরাহ করতে যান সজিব। কারাগারে পাঠানোর আগে কাপড়গুলো কারারক্ষী ইমন হোসেন ক্যানটিনে বসেই তাতে তল্লাশি চালান।

তিনি আরো বলেন, এ সময় তিনি কাপড়ের ভেতরে মাল্টিভিটামিনের একটি কৌটা দেখতে পান। পরে সন্দেহ হলে তিনি সেটি খুলেন এবং ভেতরে পলিথিনে মোড়ানো ১৮ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেট দেখতে পান। বিষয়টি ওই কারারক্ষী কর্মকর্তাদের খবর দিলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে রাতে কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন।

জেলার মাসুদ হোসেন জুয়েল বলেন, জনি চৌধুরী নামের এক ব্যক্তি চার মাস আগে গাজীপুর সদর থানা এলাকায় গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ১ বছরের সাজা দিয়ে গাজীপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাবন্দি জনিকেই তার পরিচিত সজিব হোসেন মাদক দিতে গিয়েছিলেন।

গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার সজিবকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন