• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবিতে Environmental Communication and Journalism কোর্সের অংশ হিসেবে ‘Sustainability Frontiers’ সেমিনার নোবিপ্রবির সংঘর্ষের তদন্ত প্রতিবেদন এখনও জমা হয়নি, সময় বাড়ানোর আবেদন রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার উখিয়ায় ২০ লাখ টাকা অর্থদণ্ড ও ৮ মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেপ্তার মাদকবিরোধী বার্তায় নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সমাবেশ রেলি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী কাইচাইল ইউনিয়নকে মাদকমুক্ত মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শফিকুল মাতুব্বরের ধামইরহাটে মেরিনা হত্যা মামলার আসামি ভ্যানচালক আব্দুল মতিন গ্রেপ্তার নোবিপ্রবিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম’ পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান, ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ২৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১

২০ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ মাদক মামলায় বন্দি ফুল মিয়া (৩৪) নামে এক হাজতির মৃত্যু হয়ে‌ছে। ফুল মিয়া রংপুরের পীরগাছা থানার বালাহাটি এলাকার ছকু মিয়ার ছেলে। এ কারাগারে তার হাজতি নম্বর-৭৮০/১৭।

রোববার (২০ জুন) দুপুরে অসুস্থ হওয়ার পর তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বায়েজিদ জানান, মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি ছিল ফুল মিয়া। দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেল সুপার ও জেলারকে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। ফুল মিয়ার বিরুদ্ধে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন