• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

চিকিৎসা দিতে গিয়ে রোগী হলেন ডাক্তার!

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১

২১ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নড়াইল আধুনিক সদর হাসপাতালের ছাদের পলেস্তার ভেঙ্গে মাথায় পড়ে ডা. সুপতা সাহা নামে এক চিকিৎসক গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুন) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মশিউর রহমান বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা যায়, সদর হাসপাতালে রোগী দেখছিলেন ডাঃ সুপতা সাহা হঠাৎ মাথার উপর থেকে ছাদের পলেস্তার ভেঙ্গে ওই চিকিৎসকের মাথায় পড়ে। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করান। তিনি এখন সদর হাসপাতাল দ্বিতীয় তলায় সাত নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন