• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত

ফেয়ার ভোট হলে ওবায়দুল কাদেরের মন্ত্রী গিরি টঙে উঠবে: কাদের মির্জা

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

২৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদেরের কোন শরম নেই। যার শরম নেই, তাকে তার মাকে গালি দিলে সে কি রিয়েক্ট করবে, কোন উত্তর দিবে। এর কোন শরম নেই, তার কাছে ক্ষমতাটা বড়, তিনি আওয়ামী লীগের মহাসচিব। ফেয়ার ভোট করেন না সবিচ গিরি, মন্ত্রী গিরি টঙে উঠবে। সাহস থাকলে সচিব সাব ফেয়ার ভোট করান।

বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ১০টায় বসুরহাট বাজারের বঙ্গবন্ধুর ম্যুরালের বকৃক্তাকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, যখন বলি মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। এটা বললে ওপর থেকে নিচ পর্যন্ত কলিজায় ধরে যায়। আমার বড় দোষ হল এটা। আমি ভোট চুরির কথা বললে সব শিয়ালের এক ডাক। বাকী খেলা আজ থেকে খেলবো। ওবায়দুল কাদের বানু মতির খেল ছেড়ে দেন। আপনার আমলনামা, আপনার স্ত্রীর আমলনামা আমার কাছে আছে। একরাম-নিজামকে যেভাবে ধোয়া হয়েছে, আপনাকেও ধোয়া হবে।

তিনি আরো বলেন, ওবায়দুল কাদের শেখ হাসিনারে বলছে, আমাকে বাদ দেন, আপনি তাকে রাখেন। আমি তার জ্বালাই অস্থির হয়ে গেছি। শেখ হাসিনা বলে এটা তোমাদের পারিবারিক ব্যাপার তুমি তার সাথে কথা বল। পুলিশ মা-বাবার থেকে ঘুষ খায়। পুলিশ এত খারাপ। আবার ভালোও আছে। আমাদের পুলিশ সুপার ছিল ইলিয়াছ শরীফ। নামেও শরীফ কাজেও শরীফ। একরামের রক্তচক্ষুকে ভয় করত না।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন