• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

রাতে নারীসহ মেম্বারের ছেলে ধরা, অতঃপর…

নিজস্ব সংবাদ দাতা / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নোয়াখালীর সোনাইমুড়ীতে রাতে এক মেম্বারের ছেলেকে বিধবা নারীর সঙ্গে এক ঘরে আটকের পর বিয়ে পড়িয়ে দিয়েছেন স্থানীয়রা। শনিবার (২৬ জুন) সন্ধ্যায় উপজেলার দেওটি ইউনিয়নের কাজী অফিসে এক লাখ এক টাকা দেনমোহরে ওই বিয়ে পড়ানো হয়।

জানা যায়, উপজেলার দেওটি পালপাড়া গ্রামের বিধবা নারী ও দুই সন্তানের জননীর (৩০) সঙ্গে ফোনে পার্শ্ববর্তী পিতাম্বরপুর গ্রামের ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের ছেলে তারেকের (২৭) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে ওই যুবক বিধবার বাড়িতে রাতের বেলায় আসা-যাওয়া করতো।

শুক্রবার (২৫ জুন) রাতে আবারো ওই বাড়িতে যায় তারেক। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী তাদের উভয়কে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে ওই যুবককে উত্তম-মধ্যম দিয়ে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। দুজনই বিয়েতে সম্মতি দিলে শনিবার সন্ধ্যার দিকে দেওটি ইউনিয়নের কাজী অফিসে তাদের বিয়ে সম্পন্ন করা হয়।

সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা বিয়ে করতে রাজি। তাই তাদের দেওটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাঠানো হয়েছে।

জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন করা হয় বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন