ঢাকা   ০৬:০১:১৯ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গজারিয়ায় ৪০০ শত বস্তা আলু নিয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোজ -১

Reporter Name
  • Update Time : Tuesday, June 29, 2021,
  • 204 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া মেঘনা নাদীতে ৪০০ বস্তা আলু নিয়ে ট্রলার ডুবি। বেলায়েতুন নেছা নামে একজন নারী নিখোঁজ হয়েছে। নিখোঁজ নারী বেলায়েতুন নেছা সদর উপজেলার মোল্লারচর গ্রামের আঃ জলিলের স্ত্রী। মঙ্গলবার সকাল আনুমানিক ৭.২০ মিনিটের দিকে গজারিয়া ইউনিয়নের কাজির গাঁও গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে প্রচন্ড ঢেউয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

গজারিয়ার নৌ-পুলিশের অফিসার ইনচার্জ আঃ সালাম জানান মুন্সীগঞ্জ সদরের নদীর তীরবর্তী এলাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী ট্রলারটি পথিমধ্যে মেঘনা নদীতে প্রচন্ড ডেউয়ের কবলে পড়ে ডুবে যায়। এসময়ে তিন জন পুরুষ সাঁতরে তীরে উঠলেও একজন নারী নিখোঁজ আছে। খবর পেয়ে নৌ-পুলিশ ও কোর্সগার্ডের ডুবুরী দল ঘটনা স্থলে এসে খোঁজাখুজি করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি