• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

কলেজছাত্রীর গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদ দাতা / ১৬৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

০১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় কলেজছাত্রীর গোপন ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকির অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৫টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার শেরেকুল প্রামাণিকের ছেলে শামীম প্রামাণিক এবং গাবতলী উপজেলার জাহিদুল প্রামাণিকের ছেলে সিরাজুল প্রামাণিক (২০)। এ ঘটনায় বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।

র‌্যাব জানায়, ওই কলেজছাত্রীর সঙ্গে সোহান নামের এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে বিভিন্ন সময় প্রলুব্ধ হয়ে প্রেমিকের ইমোতে আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র পাঠান ওই ছাত্রী। পরে ওই ছবি-ভিডিও ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে টাকা এবং স্বর্ণালঙ্কার হাতিয়ে নেন সোহান ও তার বন্ধু সিরাজুল।

বিষয়টি মেয়ের বাবা সোহান ও সিরাজুলের অভিভাবকদের জানালে তারা আরো ক্ষিপ্ত হন এবং ছবি-ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখান। পরে ছাত্রী বিষয়টি র‌্যাবকে জানান।

র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, গ্রেপ্তাররা এলাকায় বখাটে বলে পরিচিত এবং তাদের বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন