ঢাকা   ০৪:০৫:৩৭ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ৬

Reporter Name
  • Update Time : Saturday, July 3, 2021,
  • 175 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাতিয়ার নামক এলাকায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৪জন।এ ঘটনায় আহত হয় আরো ৬.

শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটি যাত্রী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা মাছবাহী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অ্যাম্বুলেন্সের চালকসহ তিন জন ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও পিকআপ ভ্যানে থাকা আরও ছয় জন আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এখনো তাদের পরিচয় পাওয়া যায় নি। আইনী প্রক্রিয়া শেষ করে পরিবারের লোকজন আসলে মৃতদেহ গুলো হস্তান্তর করা হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি