• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মোবাইলে বিয়ে, প্রবাসী স্বামী দেশে ফেরার আগেই নববধূর আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুলাই, ২০২১

০৩ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তিন মাস আগে ভিডিও কলের মাধ্যমে সিঙ্গাপুর প্রবাসী যুবকের সঙ্গে বিয়ে হয় পলি খাতুন (১৮) নামে এক তরুণীর। বিয়ের তিন মাস পার হলেও স্বামী ফেরদৌস হাসান দেশে ফিরে আসেননি। এর মধ্যে ভিডিও কলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। আর এই ঝগড়ার জেরে স্বামী দেশে ফিরে আসার আগেই অভিমানে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন পলি খাতুন।

শনিবার (৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রাম থেকে পলির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (২ জুলাই) রাতের কোনো এক সময়ে নিজ ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পলি খাতুন ওই গ্রামের মোজ্জাম্মেল সেখের মেয়ে।

বহুলী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়াল শেখ পরিবারের বরাত দিয়ে জানান, প্রায় তিন মাস আগে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউজি ডাঙ্গারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের সিঙ্গাপুর প্রবাসী ছেলে ফেরদৌস হাসানের সঙ্গে ভিডিও কলে বিয়ে হয় পলির। এর মধ্যে তার স্বামী ফেরদৌস হাসান দেশে আসেননি। তবে উভয়ের মধ্যে প্রায়ই ভিডিও কলে কথা হতো। শুক্রবার সন্ধ্যায় ভিডিও কলে কথা বলতে বলতেই স্বামীর কথা কাটাকাটি হয় পলির। সেই অভিমানেই রাতের কোনো এক সময়ে আত্মহত্যা করেন তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন