• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

যশোরে লিচু বাগানে নববিবাহিত যুবকের ঝুলন্ত লাশ

নিজস্ব সংবাদ দাতা / ১৭৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

যশোরের মনিরামপুরে লিচু গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। রোববার (৪ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়রা মুন্সিখানপুর গ্রামের কাসেম সানার বাগানে লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেন।

নিহত শরিফুল ইসলাম (২০) উপজেলার লাউড়ি গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ছোটবেলা থেকে মায়ের সাথে উপজেলার সাতনল গ্রামে নানা সুলতান মোল্লার বাড়ি থাকতেন তিনি। লাশের প্যান্টের ভিতর দিয়ে ফোটায় ফোটায় রক্ত পড়ছিল।

প্রতক্ষদর্শীদের ধারণা কেউ ওই যুবককে হত্যা করে লাশ বাগানে ঝুলিয়ে রেখেছে। তবে পুলিশের দাবি, ওই যুবক গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছেন।

শরিফুল মনিরামপুর বাজারে একটি টেইলার্সের দোকানি কাটিং মাষ্টার হিসেবে কাজ করতেন। তিনমাস আগে তিনি বিয়ে করেছেন।

নিহতের মামা নজরুল ইসলাম বলেন, বাজারে যাওয়ার কথা বলে শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয় শরিফুল। এরপর রাতে বাড়ি ফেরেনি। সকালে তার লাশের খবর পাই।

তিনি বলেন, লাশের ধরন দেখে মনে হচ্ছে কেউ ওকে খুন করে ঝুলিয়ে রেখেছে। ওর সাথে কারো শত্রুতা ছিলনা।

মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ওই যুবক গলায় রশি জড়িয়ে আত্মহত্যা করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন