• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

দেশে কোভিড কিটের আবিষ্কারক রেহানা পারভীন আইসিইউতে

নিজস্ব সংবাদ দাতা / ১৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে রয়েছেন ড. রেহানা পারভীন। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও শেখ হাসিনা হলের প্রভোস্ট। এই শিক্ষক দেশে কোভিড কিট (করোনাভাইরাস কিলিং কিট) নামের ডিভাইসের আবিষ্কারক।

জানা গেছে, শনিবার রাতে রেহানা পারভীনের শরীরে কোভিড উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে নেওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আরিফ হোসেন বলেন, ‘বরিশালে হাসপাতালে থাকাকালীন ড. রেহানা পারভীনের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। তার সু-চিকিৎসার জন্য সব চেষ্টা আমরা করব।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস জানান, একমাত্র শিশু সন্তানসহ রেহানা পারভীনের পরিবারের তিন সদস্যই করোনায় আক্রান্ত। তবে তিনি বাদে বাকি দুজনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। নানা শারীরিক জটিলতার কারণে তাকে ভেন্টিলেশনে রেখে কৃত্রিমভাবে অক্সিজেন সরবরাহ করতে হচ্ছে।

প্রসঙ্গত, গত বছর শের-ই বাংলা মেডিকেল কলেজের নিউরোমেডিসিন বিভাগের রেজিস্ট্রার ডা. এইচ এম মাসুম বিল্লাহ্ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ড. রেহানা পারভীনের যৌথ উদ্যোগে তৈরি হয় কোভিড কিট। যেটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিকেল প্রকৌশল বিভাগ থেকে ব্যবহার উপযোগী হিসেবে ছাড়পত্র পায়। বর্তমানে এটি বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলের (বিএমআরসি) চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন