• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

তরুণীকে কুপ্রস্তাব দিয়ে কারাগারে যুবক

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১

০৪ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফরিদপুরের নগরকান্দায় এক তরুণীকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য ও কুপ্রস্তাব দেওয়ায় দুখু মোল্যা (৩২) নামের এক যুবককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ জুলাই) সকালে নগরকান্দা বাজারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত দুখু উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বড় কাজুলী গ্রামের গঞ্জন মোল্যার ছেলে। তিনি নগরকান্দা বাজারে সাইকেল মেরামতের কাজ করেন।

স্থানীয়রা জানান, কোনো তরুণী তার দোকানের পাশ দিয়ে গেলেই তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতে দুখু মোল্যা। রোববার সকালেও তার দোকানের পাশ দিয়ে এক তরুণী যাওয়ার সময় দুখু তাকে দেখে কুরুচিপূর্ণ মন্তব্য ও কুপ্রস্তাব দেন। ভুক্তভোগী তরুণী তখনই অদূরে দায়িত্বরত পুলিশকে বিষয়টি অবগত করেন।

অভিযোগের সত্যতা পেয়ে পুলিশ দুখুকে আটক করে থানায় নিয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুখুকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইএউনও জেতী প্রু বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় দণ্ড দিয়ে দুখু মোল্লাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন