• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

গৃহবধূকে নির্যাতনের পর চুল কেটে দেয়ায় সতিন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জয়পুরহাটের ক্ষেতলালে গৃহবধূর চুল কেটে দেয়ার অভিযোগে সতিন তারা বানুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ জুলাই) উপজেলার ধনকুড়াইল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকে স্বামী সুলতান কাজী (৫০) পলাতক রয়েছেন।

রোববার (৪ জুলাই) রাতে গৃহবধূ বিউটি খাতুনের (৪০) মাথার চুল কেটে নির্যাতন চলায় তার স্বামী সুলতান কাজী ও সতিন তারা বানু। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বজনরা ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে তার চিকিৎসা চলছে। এদিকে বিউটি খাতুনের বাবা মোখলেছার রহমান বাদী হয়ে ক্ষেতলাল থানায় তিনজনকে আসামি করে মামলা করেন।

আহত গৃহবধূ বিউটি খাতুন বলেন, বাড়ি থেকে আসবাবপত্র নিয়ে সতিনের বাড়িতে যেতে চাইলে স্বামীকে বাধা দিলে তারা নির্যাতন করে ও মাথার চুল কেটে দেন।

বিউটি খাতুনের মেয়ে সীমা খাতুন বলেন, আমার বাবা তিন মাস পূর্বে বিয়ে করেন। বিয়ের পর থেকেই মায়ের ওপর নির্যাতন চালাতে থাকে। আজকে মায়ের ওপর যে নির্যাতন চালানো হয়েছে তার সুষ্ঠু বিচার চাই।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন, অভিযুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন