• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের নজরদারিতে রাখতে হবে: নওফেল

নিজস্ব সংবাদ দাতা / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের নজরদারিতে রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

বুধবার (৭ জুলাই) দুপুরে নগরের জিইসি মোড়ে মহানগর পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতারা সাক্ষাৎ করতে এলে তিনি এ মন্তব্য করেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। যা বাস্তবায়ন করেছেন তার কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী আছে যারা সবসময় এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। তাই সব ধর্ম ও দেশের মানুষের এ গোষ্ঠীকে নজরদারিতে রাখতে হবে, যাতে করে তারা কোনো ধরনের গুজব বা অপপ্রচার চালিয়ে সহিংসতা সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সভাপতি সাধন ধর, অরবিন্দ পাল অরুন, বিদায়ী সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাংগুলী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, রত্নাকর দাশ টুনু, বিদায়ী সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন