• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

উত্তরায় কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

১১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর উত্তরায় একটি বাসা থেকে এক কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে তিন নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের একটি ভবনের নিচতলার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কেয়ারটেকারের নাম সুবল পাল নামের (৫০)। তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা লাটুরিয়ায়। তিনি ঢাকার উত্তরায় থাকতেন।

নিহতের ছেলে প্রান্ত পাল বলেন, আমার বাবা ওই বাসায় প্রায় ১০ বছর ধরে কেয়ারটেকারের কাজ করেন। কারা হত্যা করেছে আমরা এ বিষয়ে কিছু বলতে পারছি না।

উত্তরা পশ্চিম থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, খবর পেয়ে ওই ভবনের নিচতলার বাথরুমে প্লাস্টিকের দড়ি দিয়ে হাত-পা বাঁধা ও গলায় এবং কানের নিচে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি সুবল পালকে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি জানান, ধারণা করা হচ্ছে কেউ বাসার ভেতরে ঢুকে দড়ি দিয়ে বেঁধে গলায় চাকু দিয়ে আঘাত করে সুবল পালকে হত্যা করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন