• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং

করোনা মোকাবেলায় কঠোর অবস্থানে গোদাগাড়ীর প্রশাসন

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১

২৬ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

অলিউল্লাহ,রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীতে কঠোর বিধিনিষেধের মধ্য দিয়ে চলছে সর্বাত্মক লকডাউন।পারমিট বিহীন গাড়ী মাঝে মধ্যে দুয়েকটা দেখা গেলেও আইনের জালে আটকে যাওয়ার বিষয়টিও লক্ষণীয়। গোদাগাড়ীর প্রধান সড়কে সকল প্রকার গণপরিবহন নেমে এসেছে শূন্যের কোঠায়।

সার্জেন্ট শাহাদাতের কঠোর নজরদারীতে কাগজ বিহীন মোটরসাইকেল, অটোরিকশা,ভুটভুটি ও স্টিয়ারিং গাড়িতে নিয়মমাফিক মামলা ও জরিমানা করতেও দেখা গেছে।পন্য পরিবহন এবং জরুরী প্রয়োজনে যে সকল গাড়ী চলাচল করছে সেগুলোও থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন সার্জেন্ট শাহাদত।অসুস্থ জনিত কারণে হাসপাতালে রোগি বাহী গাড়ী ব্যতীত অন্য গাড়ী গুলো কঠোর নজরদারীতে রাখছেন সার্জেন্ট শাহাদত। করোনা মহামারীর প্রাদূর্ভাবের ফলে মাস্কের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছেন তিনি।

সার্জেন্ট শাহাদত বলেন,আমরা সার্বক্ষণিক মহাসড়কে অবৈধ গাড়ী এবং করোনা মুক্ত রাখতে গণপরিবহন বন্ধে কাজ করছি।আমরা সরকারের সকল নির্দেশনা বাস্তবায়নে বদ্ধপরিকর।অকারণে বাহিরে বের হওয়া গাড়ী গুলো আমরা কঠোর নজরদারীতে পর্যবেক্ষণ করছি।

এ বিষয়ে জানতে চাইলে টি আই মোস্তাফিজুর রহমান খান বলেন,আমরা সবসময়ই দুর্ঘটনা এড়াতে অদক্ষ চালক,অবৈধ গাড়ী এবং পারমিট বিহীন গাড়ী চলাচল বন্ধে নিয়মিত কাজ করছি।আর যেহেতু এখন করনাকালীন সময় এখন তো কোন ভাবেই গণপরিবহন চলতে দেওয়া যাবে না।তাই আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সকল প্রকার গণপরিবহন বন্ধে কাজ করে যাচ্ছি।নিয়ম মাফিক মামলা ও জরিমানাও করছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন