• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন

করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোগতাদের প্রণোদনার ঋণ বিতরন করলেন হুইপ আতিক

নিজস্ব সংবাদ দাতা / ১৭১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১

৩১ জুলাই ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,হারুনর রশিদ, শেরপুর :

কোভিট ১৯এ ক্ষতিগ্রস্ত পল্লী কর্মকর্তাদের মাঝে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত প্রণোদনার ঋণ বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই শনিবার সকালে শেরপুর সদর উপজেলায় উপকার ভোগিদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওইসব ঋণ বিতরন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবি এর অনুকূলে চলতি ২০-২১ অর্থবছরে প্রণোদনাস্বরুপ পদত্ত ৩শত কোটি টাকার মধ্যে প্রথম ধাপে ১শত ৫০ কোটি টাকা বরাদ্ধ প্রদান করা হয়। এ উপলক্ষ্যে শেরপুর সদর উপজেলার ৩০ জনের মধ্যে মহিলা উন্নয়ন অনুবিভাগের ১৯ জন সদস্যের মাঝে ১৯ লক্ষ ৪০ হাজার ও অন্যান্য প্রকল্প কর্মসূচীর ১১ জন সদস্যদের মাঝে ১৪ লক্ষ টাকা ঋণ বরাদ্ধ দেওয়া হয়। মোট ৩৩লক্ষ ৪০হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়। এরই অংশ হিসেবে প্রথম ধাপে ৪জনের মাঝে ৭লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর আয়োজনে ঋণ বিতরন অনুষ্ঠানে শেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল-মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্যবিধি মেনে ওইসব ঋণ উপকার ভোগীদের মাঝে তুলে দেন হুইপ আতিক। বিশেষ অতিথি ছিলেন সদর ইউসিসিএ লিমিটেড এর সভাপতি আব্দুল্লাহ আল -মামুন, হুইপ কণ্যা ডা. শারমিন রহমান অমি। এসময় জেলা ও উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন