• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নয়াদিল্লিতে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেলেন সাইদুর রহমান সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে স্বচ্ছতার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার, মোজাফফরের বিচার সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী টক্সিক মানসিকতার বিস্তার: সামাজিক সম্প্রীতির নীরব সংকট সিলেটে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিসিকের এলইডি স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল: দর্শক উপস্থিতিতে উৎসবমুখর নগরভবন ‘এটিএম তুরাব স্মৃতি পদক’ পেলেন সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার মহীয়সীর আয়োজনে ‘হুমায়ূন আহমেদ স্মরণ সন্ধ্যা’ অনুষ্ঠিত ডেমরার খাল পরিস্কার – পুনরুদ্ধার এখনই সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন

পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে দুদকের জিজ্ঞাসাবাদ 

নিজস্ব সংবাদ দাতা / ৩১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

বিপ্লব সিকদার :
পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে কর্মরত কয়েকজনকে  জিজ্ঞাসাবাদ করছে দুদকের আভিযানিক টিম। আজ রোববার (১৪ জুলাই) দিনাজ পুর পার্বতীপুর যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের  ডিপোর ডিজেল ট্যাংক হতে ৬ লাখ লিটার ডিজেল অবৈধভাবে বিক্রয় করে  অর্থ আত্মসাৎ করার অভিযোগের প্রেক্ষিতে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনা করার সময়  এ জিজ্ঞাসাবাদ করছেন। দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক আকতারুল ইসলাম আমাদের সময় ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানকালে সরেজমিনে যমুনা অয়েল কোম্পানী লিমিটেড -এর ডিজেল ট্যাঙ্ক নং ২ ও ১০ পরিমাপ করা হয় এবং সংশ্লিষ্ট অফিস হতে TSLR রেজিস্টার, ইনভয়েস, গেট পাস রেজিস্টার ও অন্যান্য দলিলাদি সংগ্রহ করা হয়। এছাড়াও গত ১ জুলাই উল্লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন -এর অডিট টিমের অডিট রিপোর্ট সংগ্রহ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন