• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তিন বছরে হাজার ব্যাগ রক্ত: হালুয়াঘাটে মানবতার আলো ছড়াচ্ছে ‘প্রাণ ফোঁটা রক্তদান সংগঠন’ মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. কাইয়ুম মুন্সীকে ঘিরে সমর্থকদের আশাবাদ জুলাই অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে রাজাপালং ইউনিয়ন জামায়াতের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ কর ছাড় লিবিয়া থেকে ৬ আগস্ট বিশেষ ফ্লাইটে ফিরছেন ৩০০ বাংলাদেশি কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিকে সিজেএফডির শুভেচ্ছা অ্যাডহক কমিটি বাতিল, ১৫ কার্যদিবসের মধ্যে পুনর্গঠনের নির্দেশ ত্রিশালের হারবা বিলে হাওরের স্বাদ, বিল-নদীতে দীর্ঘ নৌভ্রমণের হাতছানি মেঘনায় একই ব্যক্তির বিরুদ্ধে ফের মাদক মামলা ইমেজ সংকট কাটিয়ে জনবান্ধব দুদক গড়ার প্রত্যয় সচিবের

মেঘনায় সড়ক বেহাল

নিজস্ব সংবাদ দাতা / ২৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
oplus_2

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলার আঞ্চলিক সড়ক ৮০ মিটার ব্রিজ সংযোগ থেকে দৌলত হোসেন সরকারি হাইস্কুল পর্যন্ত ইটের সলিং সড়কটি ভেঙ্গে বেহাল হয়ে পরেছে। উপজেলার গোবিন্দ পুর ইউনিয়নের রামনগর, মহেশখোলা,জয়নগর, চরপাথালিয়া, দড়িকান্দি, সেননগর, দক্ষিনকান্দি, আলীপুর, হিজলতলী সহ বিভিন্ন এলাকার প্রায় ১০ হাজার জনগোষ্ঠীর বাসিন্দারা উপজেলা সদরে, সেননগর বাজারে নিত্যনৈমিত্তিক কাজে মাঝামাঝি সড়ক হওয়ায় দ্রুত যাতায়াত করতে সড়কটি অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অন্যদিকে বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসাযাওয়া করতে সুবিধা হত। সড়কটি দিয়ে হালকা যানবাহনের পাশাপাশি ভারি যানবাহন ও চলাচল করতো। বর্তমানে সড়কটিতে খানাখন্দভরায় যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পরেছে।

oplus_2

দশম শ্রেণির শিক্ষার্থী বলেন আমি তিন কিমি দূর থেকে বিদ্যালয়ে আসি আগে অটো দিয়ে আসতাম এখন বড় সড়ক থেকে হেটে আসি খুব কষ্ট হয়। মহেশ খোলা এলাকার মোস্তফা বলেন এই সড়ক দিয়ে প্রতিদিন পাথালে উপজেলায় ঢাকা যাতায়াত করতে সহজ ছিল ভেঙে পরায় সলিং সড়কটিতে যানবাহন চলাচল অনুপযোগী হয়ে পরেছে এতে ভোগান্তি তৈরি হয়েছে। দড়িকান্দি এলাকার রবিউল এই প্রতিবেদককে বলেন এই সড়ক দিয়ে তারাতাড়ি উপজেলা, ঢাকা যেতে পারতাম এখন আবার ঘুরে যেতে হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোসা: সাবরীন মাহফুজ বলেন সড়কটিকে টেকসই উন্নয়ন করতে হবে, এখানে বেলে মাটি হওয়ায় সাময়িক অল্প কিছু দু এক লাখ টাকা ব্যায় করলে বৃষ্টি আসলেই ভেঙে যাবে তাই আমরা প্রস্তাবনা তৈরি করে ঊর্ধ্বতন দপ্তরে পাঠানোর কাজ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন