ঢাকা   ০৯:৩৬:০০ পিএম, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিগত ১৫ বছরে ভারতের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে : অধ্যক্ষ সেলিম ভুইয়া

Reporter Name
  • Update Time : Sunday, December 8, 2024,
  • 215 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা প্রতিনিধি।।

বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যত গোপন চুক্তি হয়েছে তা জনগণকে জানাতে হবে এবং সকল চুক্তি বাতিল করতে হবে বললেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভুইয়া। আজ রোববার (৮ ডিসেম্বর) গুলিস্তান টু মেঘনা উপজেলা বি আর টিসি বাস সার্ভিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে এই সড়ক ৪ লেনে প্রশস্ত করা হবে।এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্বাস উদ্দিন কমান্ডার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, আব্দুল গাফফার, চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম সরকার, গোবিন্দ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি বশির আহমেদ, বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজ, মহসিন ভুইয়া, মাশরুল হক সরকার প্রমুখ। অধ্যক্ষ সেলিম ভুইয়া আরও বলেন আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই, এখানে আরও একটি বাস সার্ভিস আছে যার যার ব্যবসা সে সে করতে হবে যেন কোন প্রকার জন ভোগান্তি না হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি