ঢাকা   ০৫:৩১:৩৩ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ডেঙ্গু সচেতনতায় পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪ ৫০০ উপজেলায় যাচ্ছে মানসিক স্বাস্থ্যসেবা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনলে দায় নেবে না রেলওয়ে হামের উপসর্গে ৬ মৃত্যু, আক্রান্ত ১,২১৩ ‘নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?’, ক্ষুব্ধ রেলমন্ত্রী সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা যেন কাগজে সীমাবদ্ধ না থাকে: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনে প্রশাসন হস্তক্ষেপ করবে না: মীর শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী

বাদীর জিম্মায় জামিন পেলেন আসামি

Reporter Name
  • Update Time : Friday, March 28, 2025,
  • 514 Time View

বিশেষ প্রতিনিধি।। 

 

মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গাফফারকে রাতের আঁধারে সড়কে গাড়ি ভাংচুর, সহ হামলার অভিযোগ এনে সম্প্রতি মেঘনা থানায় মামলা করেন। সে মামলায় লুটের চর ইউনিয়নের চেয়ারম্যান,লুটের চর ইউনিয়নের আওয়ামী লীগের সহ সভাপতি মোজাম্মেল হককে আসামি করা হয়। গত ২০ মার্চ (বৃহস্পতিবার) কুমিল্লার আদালতে জামিন চাইতে গেলে মোজাম্মেল হককে জেলে প্রেরণ করেন আদালত। পরবর্তীতে গতকাল বৃহস্পতিবার পুনরায় জামিন আবেদন করলে বাদী আব্দুল গাফফারের জিম্মায় জামিন প্রদান করেছেন আদালত। একাধিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এলাকাবাসীর সাথে কথা বলে জানাযায় মেঘনা গ্রুপের তত্বাবধানে কুমিল্লা ইকোনমিক জোনে ব্যবসা নিয়ে বহু বছর ধরে তাদের বিরোধ রয়েছে। পতীত সরকারের আমলে গাফফার সহ তৎকালীন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, লুটের চর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান শিকদারদের একটি বলয় অপর দিকে কাইয়ূম সহ মোজাম্মেল চেয়ারম্যানদের ছিল একটি বলয় যা ব্যবসার ক্ষেত্রে এখনো বিদ্যমান।ব্যবসার লেনদেন এবং ভবিষ্যত আধিপত্য বিস্তার নিয়ে হামলা -মামলা হয়। উভয় গ্রুপের মধ্যে আংশিক সমঝোতা হলে বাদী নিজেই জিম্মাদার হয়ে আসামিকে জামিন দিতে অনুরোধ করে ।

অপরদিকে মামলার প্রধান আসামি শেখ রাসেল পরিষদ মেঘনা শাখার সভাপতি,সাবেক জেলা পরিষদ সদস্য কায়ূম হোসেনসহ অন্যরা অধরা রয়েছেন। এ বিষয়ে লুটের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন আমাকে অযথা একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বাদী আব্দুল গাফফারের নিকট জানতে চাইলে তিনি বিন্দু বাংলা টিভিকে  বলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুরোধে আমি আমার জিম্মায় জামিন চাইলে আদালত আমার উপর দ্বায় দিয়ে জামিন দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি