• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

সদর দক্ষিণ সার্কেল অফিসে পুলিশ সুপারের বার্ষিক পরিদর্শন

বিপ্লব সিকদার / ২৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

 

কুমিল্লা জেলার সদর দক্ষিণ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন কুমিল্লার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) তিনি সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) কার্যালয়ের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) জনাব মোস্তাইন বিল্লাহ ফেরদৌস কার্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, অফিস ব্যবস্থাপনা, ফোর্সদের দায়িত্বপালন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন। পুলিশ সুপার অফিসের বিভিন্ন রেজিস্টার, দাপ্তরিক নথিপত্র এবং কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পুলিশ সুপার নাজির আহমেদ খাঁন অফিস ব্যবস্থাপনা উন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা, ফোর্সদের কল্যাণ নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  রাশেদুল হক চৌধুরী, সার্কেলের বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার সবার প্রতি আইনশৃঙ্খলা রক্ষায় সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন