• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
হ্যাটট্রিক ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনকে সংরক্ষিত নারী আসনে দেখতে চায় তৃণমূল মেঘনার জমিদার বাড়ি প্রকৃত মালিকদের সমন্বয়ে প্রত্নসম্পদ হিসেবে সংরক্ষণ সময়ের দাবি মেঘনায় মাদক নির্মূলে কঠোর বার্তা, জিরো টলারেন্সের ঘোষণা নতুন আইজিপি আলী হোসেন ফকির কুমিল্লায় রমজান ও ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা জোরদারে মতবিনিময় সভা ভ্রাম্যমাণ ভিক্ষুকের এমএফএস অ্যাকাউন্টে প্রতারণা, সিআইডির জালে স্বামী-স্ত্রী মেঘনায় মানিকার চর বাজারে ফুটপাত দখলমুক্ত অভিযান সোনারগাঁওয়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ বান্দরবানে জেএসএস (মূল) সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে সেনাবাহিনীর সফল অভিযান মেঘনার কোন বাজারে যদি কেউ চাঁদাবাজি করতে আসে দড়ি দিয়ে বেঁধে রাখবেন : ড.খন্দকার মারুফ হোসেন

কাজ শেষ করার সাথে সাথে শ্রমিকের টাকা পরিশোধ যারা না করে তারা বিএনপির কর্মী হতে পারেনা

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মেঘনা প্রতিনিধি।।

আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা শ্রমিকদের কাজ শেষ হওয়ায় সাথে সাথে মজুরি পরিশোধ করেনা তারা আমার দলের নেতাকর্মী হতে পারেনা এমন মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া। আজ মেঘনা উপজেলা বিএনপির আয়োজনে আন্তর্জাতিক মে দিবসের বর্ণ্যাঢ্য র‍্যালীর পূর্বে সংক্ষিপ্ত আলো সভার প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, সদস্য সচিব আজহারুল হক শাহিন, যুগ্ম আহবায়ক শহিদুল্লাহ সরকার, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন বায়েজিদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সেলিম ভুইয়া বলেন এই উপজেলায় খুব শিগগিরই শ্রমিক দল গঠন করা হবে। পাশাপাশি অটোরিকশা, সিএনজি, ভ্যান চালক সহ পৃথক কমিটি গঠন করা হবে। যারা যে পেশায় আছেন কাজ করতে আগ্রহীরা নেতাদের সাথে যোগাযোগ করবেন। আলোচনা সভার পর র‍্যালীটি উপজেলার মানিকার চর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন