ঢাকা   ০২:১৩:৩৬ এএম, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি করে কিন্তু বিগত দিনে মাঠে ছিলনা তারা যেন ফ্রন্ট লাইনে না থাকে

Reporter Name
  • Update Time : Monday, May 5, 2025,
  • 299 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক।।

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির সদস্য সচিব আজহারুল হক শাহিন বলেছেন বিএনপি করে কিন্তু বিগত দিনে মাঠে ছিলনা, কোন হামলা, মামলা আচ করেনি তারা যেন দলের ফ্রন্ট লাইনে না থাকে সে বিষয়ে আমি আমাদের নেতা বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ)অধ্যক্ষ সেলিম ভুইয়াকে বলেছি। তিনি আজ বিন্দুবাংলা টিভিকে মুঠোফোনে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। আজহারুল হক শাহিন এক প্রশ্নের জবাবে বলেন পতীত সরকারের লোকজনের সাথে এই উপজেলার বিএনপির যত সখ্যতা তা অন্য উপজেলায় নেই এ বিষয়ে ও আমি নেতার সাথে কথা বলেছি ছাত্র জনতার আন্দোলনে তীব্র বিরোধিতা করেও তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, যার কারণে ব্যবসা থেকে শুরু সব জায়গায় আওয়ামী প্রীতি বিএনপির কেউ কেউ দেখাচ্ছে। আজহারুল হক শাহিন বলেন বিগত দিনে পতীত সরকারের আমলে আমরা কোন প্রোগ্রাম করতে পারিনি, ঘরে থাকতে পারিনি, নেতাকর্মীদের অসহনীয় নিপীড়ন করা হয়েছে। বর্তমানে আমরা উপজেলা বিএনপি সহ সর্বস্তরের নেতৃবৃন্দ যথেষ্ট সাংগঠনিক ভাবে শক্তিশালী এবং কেন্দ্র ঘোষিত সকল প্রোগ্রাম আমরা সফলভাবে পালন করে আসছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি