• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

মেঘনার মুক্তিনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৩৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদ দাতা / ২৫৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

দিলীপ দাস :

আজ ০১ জুলাই ২০২৫, সোমবার মেঘনা উপজেলার মুক্তিনগর বাজার ও হাসপাতাল সংলগ্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমিন।

অভিযানকালে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুযায়ী ধারা ৪০(খ) ও ৪০(গ) লঙ্ঘনের দায়ে বিভিন্ন মেডিকেল হলে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রি এবং ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ/বিক্রয়ের অভিযোগে মোট ৩৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানসমূহের তালিকা:

মহসিন মেডিকেল হল – ৫,০০০ টাকা

আপন মেডিকেল হল – ১০,০০০ টাকা

সালমা মেডিকেল হল – ১০,০০০ টাকা

কর্ণফুলি মেডিকেল হল – ৫,০০০ টাকা

ইব্রাহীম মেডিকেল হল – ৫,০০০ টাকা

প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট। জনস্বাস্থ্য সুরক্ষায় এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন