• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ সাইবার বুলিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেবে সরকার: তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নৈশভোজে নেতাদের জন্য যা যা ছিল

দেশের জন্য প্রবাসীদের তুলনাহীন অবদান : দেশ কি দিলো প্রবাসীদের?

নিজস্ব সংবাদ দাতা / ২৪৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

বিপ্লব সিকদার :

প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সে টিকে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সচল থাকে আমদানি, নির্মাণ ও গ্রামীণ অর্থনীতি। শুধু অর্থই নয়, তাঁরা দেশের প্রতিনিধিত্ব করেন বিশ্বজুড়ে।তবে এই বিপুল অবদানের পরও প্রশ্ন থাকে—দেশ কী দিয়েছে তাদের? সরকার আসে সরকার যায় কিন্তু যোগ্য মূল্যায়ন কি হচ্ছে প্রবাসীদের? জুলাই বিপ্লব আন্দোলনেও প্রবাসীদের অপরিসীম ভুমিকা। অনেক প্রবাসী পুলিশের হাতে ধরা খেয়ে দেশে ফিরে এসেছে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো সরকারের উচিত। তবে সরকার যে একেবারে কিছুই করেনি বিষয় টি এমন না। যতটুকু করা হচ্ছে তা যথেষ্ট নয়।প্রবাসীরা দেশে ফিরলে বিমানবন্দরেই শুরু হয় হয়রানি। অনেক দূতাবাসে সেবা দুর্বল, আইনি সহায়তা প্রায় অনুপস্থিত। কর্মস্থলে নানা ঝুঁকির মুখে পড়লেও রাষ্ট্রীয় সহানুভূতি নেই বললেই চলে।এমনকি ভোটাধিকার প্রয়োগ, সরকারি সুযোগ-সুবিধা, কিংবা সামাজিক মর্যাদায়ও তারা পিছিয়ে। পরিবার, পরিজন, সবকিছু রেখে বছরকে বছর প্রবাসে থাকার কারনে সামাজিক ভাবে পরতে হচ্ছে নানা জটিলতায়, অনেক প্রবাসীদের পরিবার জোর জুলুমের শিকার হচ্ছে, হচ্ছে প্রতারণার শিকার। তাই সরকারকে গুরুত্ব সহকারে প্রবাসীদের পরিবারের সর্বাধিক সুরক্ষা দিতে হবে। একটি সভ্য রাষ্ট্র তার প্রবাসীদের সম্মান ও সুরক্ষার নিশ্চয়তা দেয়।প্রবাসীরা দেশের জন্য ঘর ছাড়ে, কিন্তু দেশ কি তাদের পাশে দাঁড়ায়?সমাধান দরকার নীতিগত স্বীকৃতি, ন্যায্য সেবা ও সম্মানজনক রাষ্ট্রীয় আচরণের মাধ্যমে। শুধু রেমিট্যান্স নয়—প্রবাসীদের মানুষ হিসেবে মূল্যায়ন করাই হবে প্রকৃত কৃতজ্ঞতা।

লেখক : সাংবাদিক। 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন