ঢাকা   ০২:১০:৪২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান বিচারপতি: আগের আপিল বিভাগের মতো প্রশ্নবিদ্ধ রায় চাই না

বিপ্লব সিকদার
  • Update Time : Thursday, December 11, 2025,
  • 667 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আগের আপিল বিভাগের মতো এমন কোনো রায় দিতে চাই না, যা নিয়ে প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার সকালে পঞ্চদশ সংশোধনীর হাইকোর্ট রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে রাষ্ট্রপক্ষের শুনানির সময় এই মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানান, পঞ্চদশ সংশোধনীর কিছু বিষয় রাখা প্রয়োজন এবং কিছু বিষয় পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিৎ। প্রধান বিচারপতি জানান, নতুন গঠিত আপিল বিভাগে এই মামলার শুনানি করলে অথবা দীর্ঘ মুলতবি করলে সব পক্ষই সুবিধা পাবে।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানে ৫৪টি ধারায় পরিবর্তন আসে। পরবর্তীতে জুলাই গণ–অভ্যুত্থানের পর সংশোধনী আইন ও এর ধারাসমূহের বৈধতা নিয়ে হাইকোর্টে দুটি রিট দায়ের হয়। চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় দেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি