• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

মেঘনায় খন্দকার মোশাররফের সুস্থতা কামনায় দোয়া

বিপ্লব সিকদার / ৪১১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

 

কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুগারচর গ্রামের জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

 

দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, যুগ্ম আহ্বায়ক এম এম মিজানুর রহমান, জয়নাল আবেদীন সরকার, সলিমুল্লাহ মোহাম্মদ, দিলারা শিরিন, যুবদলের সাবেক আহ্বায়ক আতাউর রহমান ভুইয়া, হুমায়ুন কবির, আবু ইউসুফ নয়ন, প্রফেসর শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফ উদ্দিন রতন, মহিলা দলের সভাপতি মাহবুবা ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ।

দোয়া শেষে সন্ধ্যায় ড. খন্দকার মারুফ হোসেন মানিকারচর বাজার, বাসস্ট্যান্ড, ফায়ার সার্ভিস এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। এ সময় তিনি চা-বিরতিতে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ও করেন।

উল্লেখ্য, রোববার সকালে নিয়মিত শারীরিক মেডিকেল চেকআপের জন্য অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরে গমন করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন