• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক

মেঘনা প্রতিনিধি / ৪৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলায় কাশিপুর ঘাট এলাকা থেকে এক চাঁদাবাজ সন্ত্রাসীকে আটক করেছে মেঘনা আর্মি ক্যাম্প। গতকাল বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসীর নাম মোহাম্মদ নাজির মিয়া (৩৫)। তিনি মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষণখোলা গ্রামের বাসিন্দা। মেঘনা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এলাকায় টহল চলাকালে স্থানীয়দের খোঁজখবর নেওয়ার সময় নাজির মিয়ার চাঁদাবাজির তথ্য পাওয়া যায়। পরে কাশিপুর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বাটনফোন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটকের পর সন্ত্রাসী নাজির মিয়াসহ উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেঘনা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন