• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন

নিজস্ব সংবাদ দাতা / ১৬৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক এমপি বদির জামিন
জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার দুপুরে জামিন দেয় আদালত।
এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব।

ওই সময় র‍্যাব জানিয়েছিল, কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় ‘ইয়াবা গডফাদার’ খ্যাত বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইয়াবাকাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন