• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

হোমনায় কৃষিজমির মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের ৬০ হাজার টাকা জরিমানা

হোমনা সংবাদদাতা / ৩০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬

 

কুমিল্লার হোমনায় অনুমতি ব্যতীত কৃষিজমি বিনষ্ট করে মাটি কর্তনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত)-এর ৭(ক) ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার ১১:টার দিকে সহকারী কমিশনার( ভূমি) আহম্মেদ মোফাচ্ছের অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

অফিস সূত্রে জানা যায়, হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের আব্দুর রশিদ ব্যক্তিগত প্রয়োজনে কৃষিজমির মাটি কেটে ফেলেন। কিন্তু এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নেননি।
আইনের ৭(ক) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি অনিবার্য প্রয়োজনে বা ব্যক্তিগত কাজে কৃষিজমির মাটি কাটতে চাইলে উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া মাটি কাটলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়।
এ কারণে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আব্দুর রশিদকে ৬০,০০০ (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার( ভূমি) আহম্মদ মোফাচ্ছের জানান, “আইন অমান্য করে কৃষিজমি নষ্ট করায় এ জরিমানা করা হয়েছে। আইন অমান্য করে কৃষিজমির শ্রেণির পরিবর্তন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষিজমি রক্ষা আমাদের সবার দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন