• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ভোলায় বিএনপি বাজারে আগুন, পুড়ে ছাই দুই দোকান নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা সুন্দরবনে ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ বনদস্যুর আত্মসমর্পণ চট্টগ্রামে ডিডিএন কার্যালয়ে হামলার ঘটনায় সরকারের হস্তক্ষেপ চায় আইএসপিএবি স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে রাতের খাবার বিতরণ নাজমুল মোস্তাফা আমিনের নির্দেশনায় লোহাগাড়ায় ১০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ গজারিয়ায় এক রাতে ডাকাতি-চুরি, ১০ লাখ টাকার ক্ষতির দাবি কুতুবদিয়ায় ট্রলারডুবি: ৫ জেলের মরদেহ উদ্ধার, জীবিত ফিরলেন ৭ মেঘনায় ফার্নিচারের দোকানে ছিনতাই, গ্রেপ্তার ১ রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ

গণভোটের রায়কে আদালতে নেওয়া হলে রাজপথে নামার হুঁশিয়ারি: নাহিদ ইসলাম

নিজস্ব সংবাদ দাতা / ৩৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জোরালো বক্তব্য দিয়েছেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার পায়তারা চলছে এবং এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে দল রাজপথে নামতে বাধ্য হবে।
সোমবার কুমিল্লার স্টেশন ক্লাবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। আমরা সেটা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নেওয়া হয়, আমাদেরকেও রাজপথে যেতে হবে। আমরা জুলাইয়ের মতো ‘হাইকোর্ট না রাজপথ’ স্লোগান দিতে চাই না। আমাদেরকে সে অবস্থায় বাধ্য করবেন না।”
গণভোটের গণরায় অনুযায়ী দ্রুত সকল সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি আরও বলেন, “জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না।”
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনা এবং শহিদ হাদি ভাইয়ের খুনীদের বাংলাদেশে পাঠাতে হবে। এরপরই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। তা না হলে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা।
এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ এগারো দলীয় জোটের কুমিল্লা বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণভোট-পরবর্তী সংস্কার কার্যক্রম এবং বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর করণীয় নিয়ে আলোচনা হয়। বক্তারা গণরায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন