• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম

বিপ্লব সিকদার / ৪০২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

কুমিল্লার কুমিল্লা জেলার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত গ্রাম চর বিনোদপুর যেন আজ এক অদৃশ্য অবরোধের মধ্যে বন্দি। কাঠালিয়া নদীর তীর ঘষে   আলীপুর ঘাট বরাবর   ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এ গ্রামে বসবাসকারী শতাধিক পরিবার দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির শিকার হয়ে আসছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। উপজেলা সদর কিংবা মেঘনায় যেতে হলে বাসিন্দাদের কাঠালিয়া নদী পেরিয়ে আলীপুর ঘাটে উঠতে হয়। কিন্তু সম্প্রতি প্রভাবশালীদের দ্বারা নদীতে অবৈধভাবে ঝোপ ফেলে পথরোধ করে রাখার অভিযোগ উঠেছে। ফলে সরাসরি নৌপথে যাতায়াত বন্ধ হয়ে গেছে।
অভিযোগ রয়েছে, অবৈধ ঝোপের কারণে প্রায় দেড় কিলোমিটার ঘুরে ট্রলারযোগে যেতে হচ্ছে গ্রামবাসীদের। এরপরও গন্তব্যে পৌঁছাতে হেঁটে পথ পাড়ি দিতে হয়। এতে করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও দেখা দিচ্ছে চরম সংকট।চর বিনোদপুর গ্রামে একটি ঈদগাহ, মসজিদ, কবরস্থান ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, প্রভাবশালীদের ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না। তাদের দাবি, স্থানীয় থানা ও প্রশাসনও নাকি প্রভাবশালীদের ইশারায় চলে এমন অভিযোগও ঘুরে বেড়াচ্ছে জনমনে।গ্রামবাসীদের দাবি, নদীতে অবৈধভাবে ফেলা ঝোপ অপসারণ করে স্বাভাবিক নৌপথ চলাচল নিশ্চিত করা হোক। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল। দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন