• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চিলমারীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত কমিটির সঙ্গে এডভোকেসি সভা মেঘনায় মাদকসহ গ্রেপ্তার যুবকের ১৫ দিনের কারাদণ্ড নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩৯ হাজার ৯২৪ ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক চার বছর পর মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার প্রায় এক মাস পর ঘরে ফিরল থাইংখালী দাখিল মাদ্রাসার দুই শিক্ষার্থী নোয়াখালী পুলিশ লাইন্সে ডিআইজির মাস্টার প্যারেড ও অস্ত্রাগার পরিদর্শন এআই যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের দক্ষ হতে হবে: তথ্যমন্ত্রী ফল প্রকাশের রাতে ঝরে গেল দিয়ামনির প্রাণ পুলিশের ৯ কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মেঘনা উপজেলা যুবদলের আনন্দ মিছিল

মেঘনা প্রতিনিধি / ১৫২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

কুমিল্লার মেঘনা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে মেঘনা উপজেলা যুবদল।মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে যুবদলের নেতাকর্মীরা নতুন কেন্দ্রীয় কমিটির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভুইয়া, সদস্য সচিব আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান লোদী, হারুনুর রশীদ, মহসিন খান, আরিফ প্রধান, কবির মেম্বার, মামুন ভুইয়াসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন, নবগঠিত কেন্দ্রীয় যুবদল দেশের যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং দলের সাংগঠনিক কর্মকাণ্ডকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন