ঢাকা   ০৮:৪১:৩০ পিএম, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত

মেঘনা প্রতিনিধি
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 280 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার মেঘনা উপজেলায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যুবদল ও ছাত্রদল বিক্ষোভ মিছিল এবং মোটরসাইকেল শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন সংগঠন দুটির নেতাকর্মীরা। তাদের দাবি, রাজনৈতিকভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের অরাজকতা বা নাশকতার চেষ্টা প্রতিহত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় নেতৃত্ব দেন মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান ভূঁইয়া এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন। এ সময় যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখতে তারা সবসময় মাঠে থাকবেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি