• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ নিকলীতে নারীসহ ৫ মাদক কারবারিকে গণধোলাইয়ের পর পুলিশে দিল জনতা পীরগঞ্জে সামাজিক সচেতনতামূলক আলোচনা কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে দুই স্ত্রীসহ ইয়াবা কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পঞ্চগড়ের বোদায় শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নিজস্ব সংবাদ দাতা / ১৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

মো. মাহমুদুল হাসান বাবু:

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন **‘বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা’** কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল এবং উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের উত্থনাউ সেন্টারে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভিন।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম।

কর্মসূচির আওতায় ১০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, দুইজনকে বাইসাইকেল এবং একজনকে সেলাই মেশিন প্রদান করা হয়।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন