• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
আবারও ফাইনালে উঠল আর্জেন্টিনা ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করল তথ্য অধিদপ্তর জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী ভোটকেন্দ্র প্রস্তুতিতে নির্বাচন কমিশনের নতুন নির্দেশনা জারি কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সম্পাদক ইউসুফ মোল্লা টিপু নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৮ লাখ টাকা মূল্যের ইয়াবাসহ নারী আটক শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ ঝুনাগাছচাপানী ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম হানিট্র্যাপে মুক্তিপণ আদায়, পত্নীতলায় দুই তরুণীসহ ৪ জন গ্রেপ্তার কর্মদিবসের ৬৬ দিনে ১,২৬৬ মাদক ব্যবসায়ী ও সেবনকারী গ্রেপ্তার: জেলা পুলিশ সুপার ছুফি উল্লাহ

রথযাত্রাকে ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ঠাকুরগাঁও জেলা পুলিশ

নিজস্ব সংবাদ দাতা / ১২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার:

রথযাত্রা-২০২৬ উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় রথযাত্রা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। সভায় জেলা পুলিশের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ খোদাদাদ হোসেন।

বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রথযাত্রা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশ প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

আয়োজকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।

তিনি আরও বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব ও অপতথ্য ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

এ লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রাখবে।

রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করে তিনি বলেন, উৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে থাকবে।

সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এস. এম. ইফতেখার আহমেদ, ডিআইও-১ মোঃ মামুন অর রশীদ, ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাজাহান আলী এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এছাড়া রথযাত্রা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ নিরাপত্তা ব্যবস্থাপনা বিষয়ে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব, অপপ্রচার বা আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা রোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন